টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া সংবাদদাতা বিএম গোলাম কাদের লাঞ্ছিত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাম কাদের টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
টুঙ্গিপাড়া সংবাদদাতা জানান, পেশাগত কাজে তিনি গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে তথ্য সংগ্রহ করে বের হয়ে আসার সময় নির্বাহী অফিসারের সামনে তরিকুল মোল্লা নামে উপজেলা পরিষদের এক এমএলএসএস তাকে বকাবকি করে বলেন, ‘কোন সাংবাদিক অফিসে আসবি না, আর যদি অফিসে আসিস তোকে মেরে ফেলবো’।
