গতকাল রাত সোয়া দশটা থেকে পুরো চট্টগ্রাম বিদ্যুত্হীন হয়ে পড়ে। চট্টগ্রামের পটিয়ায় জুলঢা ২০০ মেগাওয়াটের পাওয়ার প্লান্টের কারেন্ট ট্রান্সফরমার ট্রিপ করায় চট্টগ্রামে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১১টার পর বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
পিডিবি চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দাস ইত্তেফাককে জানান, প্লান্টের কারেন্ট ট্রান্সফরমার ট্রিপ করায় বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হয়।
