ঠাকুরগাঁওয়ে মাত্র ২০ দিনের ব্যবধানে অজ্ঞাত রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৯ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ভান্ডারদহ মরিচপাড়া গ্রামের আবু তাহের (৫৫) মৃত্যুবরণ করেন। আবু তাহের বয়স্ক হওয়ায় তার মৃত্যুর বিষয়টি নিয়ে কেউ তেমনভাবে চিন্তা করেনি। এর পরে একে একে আবু তাহেরের স্ত্রী, দুই ছেলে, জামাই (মেয়ের স্বামী) মারা যান। এদিকে আবু তাহেরের পরিবারের আরো দু’জন অসুস্থ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম গতকাল বলেন, ঘটনাটির কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জনকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি দেখছেন।
