পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মোঃ শাহীন হাওলাদার জাতীয় পার্টি-জেপি’র রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে জেপিতে যোগদান করেছেন। গতকাল রবিবার ঢাকায় পার্টি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি-জেপি’তে যোগদান করেন। শাহীন দলের সদস্য ফরম পূরণ করেছেন। এ সময়ে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি হতে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তিনি এ উপজেলার পত্তাশী গ্রামের বাসিন্দা।
