রাজধানীতর রামপুরা ও বাড্ডা থেকে ৫০ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পিুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, আটক ছয়জনকে ডিবিতে রাখা হয়েছে। বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
