কাশ্মিরে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী ও এক সেনাসহ নিহত ৫

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী ও এক সেনাসহ ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশও রয়েছে। গতকাল রবিবার কুলগামে জয়শ-ই-মোহাম্মদের জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই হয়। তবে আরো কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। চলছে তল্লাশি অভিযান। কুলগামের তুরিগাম এলাকায় জঙ্গিরা প্রবেশ করেছে গোপন সূত্রে এমন খবর পেয়ে রবিবার অভিযানে নামে যৌথবাহিনী। ঘন জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে। পালটা জবাব দেয় বাহিনী। দু’পক্ষের  মধ্যে টানা কয়েক ঘন্টার বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়। - এনডিটিভি