এবার চেন্নাইয়ে দেড় শতাধিক গাড়ি ভষ্মীভূত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৭

ভারতে এবার চেন্নাইয়ে আগুনে ভষ্মীভূত হয়েছে দেশ শতাধিক গাড়ি। গতকাল রবিবার দুপুর দুইটার দিকে চেন্নাইয়ের গাড়ি পার্কিংয়ের স্থানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল। আগুন কিভাবে লাগলো সেই বিষয়টি জানা যায়নি। তবে শুকনো ঘাস এবং তীব্র বাতাসের কারণে আগুন বিস্তৃত হয়েছে বলে ধারণা করছেন দমকল কর্মীরা। আগুন লাগার ৪০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে ১৮৭টি গাড়ি ভষ্মীভূত হয়। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অন্তত ৩শ’ গাড়ি পার্ক করা ছিল। এর আগের দিন শনিবার বেঙ্গালুরুতে এয়ার শো’র কাছে সিগারেটের আগুনে ৩শ’ গাড়ি ভষ্মীভূত হয়। -এনডিটিভি