এই সময়ের ছড়া

সমাজ জুড়ে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:৪১

খাঁটি কথা বললে কেউ

কারো লাগে ঘা,

সত্যি কথা চর্ম পোড়ায়

পোড়ায় মনে তা।

সমাজ জুড়ে এমন লোকে

ভরে গেছে খুব,

বলতে পারে—তারাও আজ

ভয়ে থাকে চুপ।

ছদ্মবেশী মন্দ লোকে

সাজছে সাধুজন,

কথায় তাদের মিষ্টি সুবাস

কাড়তে পারে মন।

সুযোগ বুঝে আঘাত করে

স্বার্থ হাসিল হলে,

সহজ মানুষ হরহামেশা

পড়ে তাদের ছলে।