পরমাণু অস্ত্রবিহীন উ. কোরিয়ার শক্তিশালী অর্থনীতি হবে : ট্রাম্প

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৭

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্র ত্যাগ করলে উত্তর কোরিয়ার অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অবস্থানে পৌছাবে। টানা কয়েকটি টুইট বার্তায় দেশটির পরমাণু অস্ত্র নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করায় প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও চীনের প্রশংসা করেন। চলতি সপ্তাহে ভিয়েতনামের হ্যানয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেদ কুশনার মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। তিনি ইসরাইল ও ফিলিস্তিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। - এনডিটিভি ও আল-জাজিরা