উত্তরায় মেসে শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৪:০৯

রাজধানীর উত্তরায় একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হরতালে ভাংচুর ও ককটেল বিস্ফোরণের পরিকল্পনার বেশকিছু তথ্য পেয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শিবিরের দুইজন সাথী রয়েছে। তারা হলেন- গাফফার (২৫), রহমান (২৩)।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইকবাল হোসেন জানান, উত্তরা ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের শেষ মাথায় রেলের লেভেল ক্রসিং পার হয়ে শিবির নিয়ত্রিত একটি মেস রয়েছে। সোমবার ভোর ৬টার দিকে ওই মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।