ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামশুন্নাহার হলের চার ছাত্রী শিবিরের সহযোগী সংগঠন ছাত্রী সংস্থা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের রাজনীতির সাথে জড়িত থাকায় ৪ ছাত্রীর সিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাজেদা বানু।
সিট বাতিলকৃতরা হলেন-ফাহমিদা আকতার (ইংরেজী বিভাগ), উম্মে কুলসুম কলি (বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ), মাইমুনা আক্তার (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) ও ইসরাত জাহান ইলা (পালি ও সংস্কৃত বিভাগ)।
হল প্রভোস্ট অধ্যাপক ড. সাজেদা বানু জানান বলেন, হিজবুত তাহরীর ও ছাত্রী সংস্থার রাজনীতির সাথে জড়িত থাকায় তিন ছাত্রীকে আটক করেছে হলের মেয়েরা (ছাত্রলীগ নেত্রীরা) এবং আরও একজনের নাম জানা গেছে। তারা সবাই হলে থাকতে পারবে না এবং সিট বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ জানান, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে একাডেমিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
