সাকিবের অন্যরকম উদযাপন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ২১:০৩
 
তিন বছর পর সেঞ্চুরি পেলেন সাকিব।  আর এ আনন্দটা উদযাপন করলেন অন্যরকম। ক্রিকেট ইতিহাসে  এটাই প্রথম। অন্য ক্রিকেটারদের মতো মাটিতে বা ব্যাটে চুমু খেয়ে নয়, দৌড়ে বা লাফিয়ে শূন্যে ব্যাট উঁচিয়েও নয়। বরং ব্যাট মাটিতে ফেলে গ্যালারির দিকে দুই হাতের আঙুল দিয়ে  ভালোবাসার হৃদয় চিহ্ন এঁকে দর্শকদের জানালেন তার মনের কথা। 
নিজের ফেসবুকে সাকিব জানান, ভক্তদের জন্য শতকটি উৎসর্গ করেছেন তিনি।
অবশ্য বিশ্বকাপ ফুটবলচলাকালে এদেশের মানুষ প্রথম ডি মারিয়াকে গোল করার পরে  আঙুল দিয়ে হৃদয় এঁকে এমনই উদযাপন করতে দেখেছিল। এরপর ইউরোপীয় ফুটবলে এমন উদযাপন দেখা গেছে। 
মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ১৩৭ রান করেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার। তামিমও করেন ১০৯ রান। সব মিলে বাংলাদেশ করে ৪৩৩ রান। জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ৫৩ রানে এক উইকেট হারায়।