কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন স্বজনরা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১১:৫৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের নয় সদস্য দেখা করেছেন। বুধবার সকালে পৌনে ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলগেটে তারা দেখা করেন। তবে এই দেখাটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে শেষ দেখা কিনা এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে পরিবারের সদস্যরা যে প্রক্রিয়ায় দেখা করেন তার অংশ হিসেবে আজ সকালে তারা দেখা করেছেন। কামারুজ্জমানের স্ত্রী, ছেলে, মেয়েসহ পরিবারের নয়জন সদস্য তার সঙ্গে দেখা করছেন।
কামারুজ্জামানের সঙ্গে দেখা করার আগে হাসান ইকবাল সাংবাদিকদের জানিয়েছেন, নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে দেখা করতে যাচ্ছি। সাক্ষাত শেষে তিনি জানান, বাবা সুস্থ ও স্বাভাবিক আছেন।
এর আগে গত সোমবার কামারুজ্জামানের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।