রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ৩

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৬:২৭
 
 রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় বুধবার সকালে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- সুমন মিয়া (৪২), ইমরান মিয়া (১৮) ও রিফাত সরকার (১৩)। 
কদমতলী থানার উপ-পরিদর্শক আমেনা বেগম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে পূর্ব জুরাইন কমিশনার রোডের একটি মিষ্টির দোকানের সামনে জমির কেনাবেচাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ২টি ককটেল বিস্ফোরণে তারা আহত হন।  আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তারা বাসায় চলে যান।
এ ব্যাপারে একটি মামলা দাযের করা হয়েছে।