১০২ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৭:১৯



খুলনা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ১০২ রানে পিছিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে। হাতে আছে পাঁচ উইকেট। দেড় শতাধিক রান করে নট আউট রয়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাসাকাদজা।


প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও তামিম ইকবালের শতরানে ভর করে ৪৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে ৩৩১ রান। ১৫৪ রান করে অপরাজিত আছেন মাসাকাদজা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান তিনটি ও তাইজুল ইসলাম পেয়েছেন দুইটি উইকেট।