রমনা বটমূলে বোমা হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মাওলানা আবু বকর সিদ্দিক ওরফে হাফেজ সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, এর আগে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল হাফেজ সেলিমকে গ্রেফতার করার জন্য। প্রতিবারই তিনি ফসকে যান। সম্প্রতি নিম্ন আদালতে বোমা হামলা মামলায় তার ফাঁসির দণ্ড হয়। এরপর থেকে তিনি বিদেশ পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কেরানীগেঞ্জের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হুজির বেশ কিছু গোপন তথ্য পাওয়া গেছে।
