দিনাজপুরের বিরামপুরে জামায়াতের দুই নেতা ও ছাত্র শিবিরের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ভোরে কলেজ বাজার এলাকা থেকে ছাত্র শিবিরের মোস্তাফিজুর রহমান, জোনায়েদ আল জুয়েল, জাবের হোসেন ও মাইনুল হোসেনকে পুলিশ আটক করে। সকাল সাতটার দিকে শহরের গোহাটি এলাকা থেকে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম ও মুকুন্দপুর ইউনিয়ন সভাপতি আবুল বাশারকে পুলিশ আটক করে। এসময় তিনটি পটকা ফাটিয়ে অন্যরা পালিয়ে যায়।
