কাহালুতে শিবিরের ৬ জন গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৫:৫৪

বগুড়ার কাহালু থানার পুলিশ শিবিরের ৬ জনকে গ্রেফতার করেছে। বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল নামক বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্র শিবিরের চার সভাপতি ও দুই কর্মীকে গ্রেফতার করাসহ তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল আটক করেছে। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার ভেটিসোনায় গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র ও কাহালু দক্ষিণ এলাকার শিবিরের সভাপতি ওমর ফারুক (২১), একই জেলার দুপচাঁচীয়া উপজেলার ভাতহান্ডা গ্রামের নুরুল ইসলামের পুত্র ও দুপচাঁচীয়া পৌর শিবিরের সভাপতি মোজাফ্ফর হোসেন (২১), একই উপজেলার শহরকুড়ি গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র ও কাহালু উত্তর এলাকার শিবিরের সভাপতি বুলবুল (২০), আদমদিঘী উপজেলার ঝাঁখইল গ্রামের আমজাদ হোসেনের পুত্র ও আমদদিঘী পূর্ব এলাকার শিবিরের সভাপতি রেজয়ান (২০), একই উপজেলার কুজকুড়ি গ্রামের আফজাল হোসেনের পুত্র ও শিবির কর্মী খায়রুল (২৫) এবং দুপচাঁচীয়া উপজেলার পুকুরগাছা গ্রামের আমজাদ হোসেনের পুত্র ও শিবিরকর্মী গোলাম রব্বানী। গ্রেফতারকৃতদের কার্যবিধির ১৫১ ধারা মতে গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের কের্টে প্রেরণ করা হয়েছে।