ঢাবির ডিন নির্বাচনে নীলদলের সংখ্যাগরিষ্ঠতা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৯:৩৪
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দশটি অনুষদের ডিন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন আওয়ামী লীগ ও বাম দল সর্মথিত নীলদলের শিক্ষকরা। দশটি অনুষদের মধ্যে আটটি অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন নীলদলের শিক্ষকরা।
 বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ শেষে বেলা তিনটার দিকে নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নভাবে সম্পন্ন হয়ছে। এতে একহাজার ৫৬ জন ভোটারের মধ্যে একহাজার ১৫ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। অর্থাত্ ৯৬.৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
নীলদল থেকে নির্বাচিত
 কলা অনুষদ থেকে অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), বিজ্ঞান অনুষদ থেকে অধ্যাপক  ড. মোঃ আব্দুল আজিজ (রসায়ন বিভাগ), ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ), সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (অর্থনীতি বিভাগ), জীব বিজ্ঞান অনুষদ থেকে অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক(উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), চারুকলা অনুষদ থেকে অধ্যাপক নিসার হোসেন (অংকন ও চিত্রায়ন বিভাগ), ইঞ্জিনিয়ারিং  এন্ড টেকনোলজী অনুষদ থেকে অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডীন হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এ এস এম মাকসুদ কামাল (দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ)।
 সাদাদল থেকে নির্বাচিত
 আইন অনুষদ থেকে অধ্যাপক ড. তাসলিমা মনসুর এবং ফার্মেসী অনুষদ থেকে ড. মোঃ সাইফুল ইসলাম (র্ফামেসী বিভাগ) থেকে ডিন হিসেবে নির্বাচিত হয়েছে।