তেজগাঁও থেকে ২৭ টি ককটেল উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ২০:৩১
 
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত দৈনিক আমাদের সময় কার্যালয়ের সামনে থেকে ২৭টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি টিম অভিযান চালিয়ে এই বোমাগুলোর খোজ পায়। এরপর পরই র‌্যাবের বোমা নিষি্ক্রয়করণ টিম গিয়ে সেগুলো উদ্ধার করে।
র্যাবের একটি সূত্র বলছে, দৈনিক আমাদের সময়, বিএসটিআইসহ ওই এলাকার বেশ কয়েকটি গুাংত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। ঘটনাস্থলে র‌্যাব-২ এর উপ অধিনায়ক মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরে র‌্যাব-২ এর সদস্যরা ঘটনস্থালে আসেন। রাস্তার পাশের একটি বস্তায় ভরা অবস্থায় ২৭টি ককটেল উদ্ধার করা হয়।