ভ্যান গগের জীবনের শেষ দিকে আঁকা একটি ছবি ৬১ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বুধবার নিয়ইয়র্কের একটি নিলামঘরে 'ভাস উইথ ডেইজিজ এন্ড পপিজ' নামের এই ছবিটি বিক্রির জন্য নিলামে তোলা হয়। নিলামকারীরা প্রাথমিকভাবে এই শিল্পকর্মটির দাম নির্ধারণ করেছিল ৫০ মিলিয়ন মার্কিন ডলার। খবর- বিবিসি।
এ পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি চিত্রকর্মের রেকর্ডটি আছে বৃটিশ শিল্পি ফ্রান্সিস বেকনের আঁকা এইটি ছবির। গত বছর ছবিটি ১৪২.৪ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
