ডিসকভারি চ্যানেলে একটি প্রামাণ্য চিত্র দেখানো হবে। এতে একটি বিশাল অ্যানাকোডার পেটের মধ্যে চলে যেতে দেখা যাবে একজন জীবন্ত মানুষকে। এই বিশাল সাপ অনুষ্ঠানের সঞ্চালক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ পল রোসোলিকে গিলে ফেলছে এমন দৃশ্য দেখা যাবে। অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে ‘ইটিং এলাইভ’ অর্থাত্ জীবন্ত গিলে ফেলা। তবে গিলে ফেললেও সাপের পেটে হজম হবার অপেক্ষায় বসে থাকবেন না রোসোলি। তিনি জীবন্তই বের হয়ে আসবেন। গা ছমছম করা এই অনুষ্ঠানটি আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। -এপি
