কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দুটি দেশীয় কাটা বন্দুক (এলজি)সহ আবদুল মালেক (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মহেশখালীর বদরখালী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আবদুল মালেক মহেশখালীর দক্ষিণ পুটিবিলা গ্রামের লম্বা হায়দার ঘাটা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, আবদুল মালেককে মহেশখালী থানাধীন বদরখালী ব্রীজের পশ্চিম পার্শ্বে সিএনজি স্টেশনের রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
