বিলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাফি আমিন ধ্রুব (১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গার পৌর এলাকার সাতগাড়ি বিলে এই ঘটনা ঘটে। ধ্রুব চুয়াডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধ্রুব তার দুই বন্ধু রাব্বি এবং শিহাবকে সাথে নিয়ে সাতগাড়ি বিলে গোসল করতে যায় । পানিতে ঝাঁপ দেবার পর অন্য দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানায় ধ্রুব ডুবে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
