স্যোসাল মিডিয়া জায়ান্ট টুইটার জানিয়েছে ২০১৫ সালের প্রথম চতুর্থাংশে তারা হংকং এ অফিস খুলতে যাচ্ছে।
উল্ল্যেখ্য যে, সরকারবিরোধী আন্দোলন সংঘটনের জন্য ব্যবহার হতে পারে এই আশংকায় ২০০৯ সাল থেকে চীনে টুইটার নিষিদ্ধ আছে।
এশিয় অঞ্চলে তাদের ব্যাবসা বাড়ানোর লক্ষ্যে চীনের বাজারে প্রবেশ করতে চায় টুইটার। কোম্পানিটি বিবিসিকে জানিয়েছে তাদের হংকং এর অফিস চীন, হংকং এবং তাইওয়ানের স্যোসাল মিডিয়া বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে কৌশলগত সুবিধা দেবে। অফিসটি হবে এই অঞ্চলের পঞ্চম অফিস। গত আগস্টে টুইটার জানিয়েছিল তারা জাকার্তায় তাদের অফিস খুলতে যাচ্ছে।
