খুলনায় ইমরান বেয়ারা (৪০) নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৮টার দিকে রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ইমরান রূপসা উপজেলার শ্রীফতলা গ্রামের ইউসুফ বেয়ারার ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশে ইমরানের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে নিহত ইমরানের চাচাতো ভাই তারেক তার পরিচয় নিশ্চিত করেন। তবে কখন, কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে পুলিশ সে বিষয়ে ধারণা দিতে পারেনি।
আরও পড়ুনঃ আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
