রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়ায় এক বাড়িতে ডুকে সন্ত্রাসীরা পুলিশের এক সোর্সকে খুন করেছে। তার নাম আসলাম শিকদার(৫০)। শনিবার রাত ৮টার দিকে দনিয়ার কবরস্থান রোডের ১৩২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী সরকার জানান, রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আসলামের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে তাকে। ওই সময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। রাত ১০টা দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
