জিয়ার নির্দেশে চারনেতাকে হত্যা করা হয় : ড. হাছান মাহমুদ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৬:৩৬
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশে জেলের ভেতরে জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছিল। ১৯৭৫ সালের ২ নভেম্বর দিবাগত রাত ২টার পর জাতীয় চারনেতাকে হত্যা করা হয়। সে সময় খন্দকার মোস্তাক সরকার প্রধান আর সেনাবাহিনীর প্রধান ছিলেন জিয়াউর রহমান। জাতীয় চারনেতাকে হত্যা করার পর তাকে গৃহবন্দী করা হয়েছিল। জিয়া চারনেতাকে হত্যা করার পর খুনীদের বিদেশে পালিয়ে যাওয়ারও সকল বন্দোবস্ত করেছিলেন।
তিনি রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপট ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সহ-সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত ও হত্যাকান্ডের সুবিধাভোগী তেমনি জাতীয় চারনেতা হত্যাকান্ডের সাথে জড়িত ও তার সুবিধাভোগী।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর সকল হত্যাকান্ডের সাথে জড়িত। ধীরে ধীরে জাতির সামনে তা স্পষ্ট হয়ে উঠছে।