বেনাপোলে ২ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৭:১৯
 
বেনাপোল পোর্ট থানার পল্লীতে বালুন্ডা গ্রামের একটি ধান ক্ষেত থেকে রবিবার সকালে বস্তা বন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তবে এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
 এদিকে শনিবার ভোরে শার্শার সূবর্ণখালী মাতাগাছী খালের ব্রীজের নীচ থেকে  শাহাজাহান (৪২) নামে অপর  এক যুবকের লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। সে বেনাপোল পোর্ট থানার  মহিষা ডাঙ্গা গ্রামের মোবারকের মোড়লের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।