চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রলীগের একাংশের কর্মীরা সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পথের ট্রেন ও বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সোমবার সকাল থেকে শাটল ট্রেন ও শিক্ষক-শিক্ষার্থীদের বাস চলাচল বন্ধ রয়েছে।
ষোলশহর জিআরপি পুলিশ ফাঁড়ির এএসআই আরব আলী জানান, ছাত্রলীগ কর্মীরা অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।
এছাড়া সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীদের বাস চলাচল করতে দেয়া হচ্ছে না।
এর আগে রবিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মিথুন চৌধুরীর ওপর হামলা করে ছাত্রলীগের একাংশ। এ ঘটনায় দুইজনকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
