শাহজালালে দেড় হাজার কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৪:৩৮
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনুমোদনহীন এক হাজার ৫০০ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকালে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য ৩০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের কার্গো ফ্রেইড থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এগুলো মালয়েশিয়া থেকে আনা হয়েছে।