ঢাবির সেই চার ছাত্র বহিষ্কার

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৬:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে আসা এক ব্যক্তিকে হামলার অভিযোগে চার ছাত্রকে সোমবার সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রথমবর্ষের এই চার ছাত্র হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যানের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম। এরা শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, আজ (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় গত বুধবার বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ আলম বেগ তার দুই ভাগ্নীকে নিয়ে ঢাকা  ঘুরতে যান। এসময় শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে চার শিক্ষাথী তাদের মারধর করে। এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন ইমতিয়াজ বেগ।