ফুলবাড়িয়ায় দোকানে আগুন

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ২৩:৪৬

সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সুন্দরবন স্কয়ার’ নামের বিপণি বিতানের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, “মার্কেটটির দ্বিতীয় তলার ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামে ওই দোকানের আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দোকানটিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রি করা হত। তবে মালিকপক্ষের দাবি তাদের দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তারপর তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।