রাজধানীর কদমতলী থানার শ্যামপুর বালুর মাঠসংলগ্ন এলাকায় একটি প্রিন্টিং কারখানায় কাজ করতে গিয়ে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে হঠাৎ ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, রং থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসে তাঁরা অসুস্থ হন।
অসুস্থ হওয়া শ্রমিকেরা হলেন মো. জহির, কাঞ্চন আলী, মো. ইলিয়াস, মো. কাদির, সাইফুল ইসলাম, আমিনুর রহমান, মো. ফরহাদ, বোরহান উদ্দিন, রতন ও মো. মোস্তাকিম।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, কারখানায় থাকা রং থেকে বের হওয়া কোনো বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁরা এখন সুস্থ আছেন।
