রাজধানীর রামপুরার হাজীপাড়ায় গতকাল সোমবার দুপুরে বাণী অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে কার্টনে ভরা টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নিরাপত্তা কর্মকর্তা বেলায়েত হোসেনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাণী অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদউদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, বাণী অ্যাপারেলস ইউনিট-২ কারখানায় বেতন দেওয়ার জন্য ১৫ লাখ টাকা নিয়ে সেখানে যাচ্ছিলেন চারজন কর্মকর্তা।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ছিনতাইকারীরা টাকা নিয়ে হেঁটেই রামপুরার দিকে চলে গেছে। তাদের কোনো যানবাহন ব্যবহার করতে দেখা যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে, তারা আশপাশের কোনো এলাকার বাসিন্দা।