শাহজালালে ৩৮ লক্ষ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১২:১৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করে শুল্ক বিভাগ।
 
শুল্ক বিভাগের সহকারী পরিচালক শিকদার মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা দুবাই নিয়ে যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বডিং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি চালিয়ে সৌদি রিয়াল ও দিনার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমান বন্দর থানায় আব্বাস উদ্দিনের বিরুদ্ধে মামলা হবে।