সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তাদের ভাড়া বাসার দুই নিরাপত্তাপ্রহরীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
তারা হলেন পলাশ রুদ্র পাল ও এনামুল।
এর আগে আজ পলাশ ও এনামুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে র্যাব।
২০১২ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনি। প্রথমে এ মামলা তদন্ত করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হলেও পরে র্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়।
