রাজধানীর গুলশানে হোটেল সিক্স সিজন্সে এসি বিস্ফোরণের ঘটনায় আহত আরেক জনের মৃত্যু হয়েছে। তার নাম প্রকৌশলী সোহেল রানা (২৭)। সোমবার দুপুর পৌনে একটার দিকে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিউতে তার মৃত্যু হয়। এ নিয়ে ঐ ঘটনায় দুই জনের মৃত্যু হলো। আহত অবস্থায় কার্তিক নামের সিকিউরিটি গার্ড ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর গুলশান-২ নম্বরে অবস্থিত সিক্স সিজন্স ইন্টারন্যাশনাল হোটেলের ১৪ তলায় এসি মেরামতের কাজ করার সময় বিস্ফোরণে আনোয়ার হোসেন নামে এক মেকানিক নিহত হন।
