ঝালকাঠি এলজিইডির এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকার টেন্ডার ফরম কিনতে গিয়ে আটক হলেন ঝালকাঠি যুবলীগের ৩ নেতা। এরা হলেন সাজ্জাদুল আলম মুন্না, রিফাত হাসান রুবেল ও শাহিন মল্লিক। সোমবার এই কাজের সিডিউল না পাওয়ায় তারা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে গিয়ে প্রতিবাদ জানান। এরপর সন্ধ্যায় নির্বাহী প্রকৌশলীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে তাদেরকে থানায় নিয়ে আটক করা হয়। রাতে এই অভিযোগে নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার বাদী হয়ে এই তিনজনসহ মোট ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গতকাল আটককৃতদের সিনিয়ন জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মোঃ আরিফুজ্জামান জামিনের আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে অনেক ঠিকাদারের কাছে টেন্ডার ফরম বিক্রয় না করার অভিযোগ এনে নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিস দিয়েছেন জনৈক এ্যাডভোকেট।
