চোরাকাকারবারিদের হামলায় ২ পুলিশ আহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ০০:০৮

সাতক্ষীরার সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের হামলায় কনস্টেবল আবদুর রহিম ও এএসআই আমিনুল ইসলাম। আহত হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্তের শিকড়ির কাছে গজালিয়া বিল এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল চোরাচালানিদের চ্যালেঞ্জ করে কিছু ফেনসিডিল আটক করে। এসময় চোরাচালানিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা আবদুর রহিমকে কুপিয়ে ও এএসআই আমিনুলকে পিটিয়ে আহত করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।