রাজধানীর মধ্য বাসোবো এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় দুই জাল টাকা তৈরির কারিগরকে আটক করা হয়েছে। মঙ্গলরাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন-আলাউদ্দিন (৪২) ও মামুন (৪০)। তাদের কাছ থেকে ২৩ লাখ জাল টাকা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
