শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর জীবনাবসান

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৩:১০
চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার বনানীতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
স্বাধীনতা পুরস্কারে ভূষিত জিল্লুর রহমান ১৯৯০-৯১ সালে অন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিল্লুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
রাতেই জিল্লুর রহমানের মরদেহ ঢাকার শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার লাশ হিমঘরে রাখা হয়েছে।