চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম দিনে ওপেনিংয়ে রেকর্ড রানের জুটি করেছেন তামিম ইকবাল (১০৮) ও ইমরুল কায়েস (১০৮)। দুইজনের শতকে ভর করে বাংলাদেশের সংগ্রহ ২২২ (রিপোর্ট লেখা পর্যন্ত)। এই ফলে নতুন রেকর্ড গড়ল এই জুটি। এর আগের রেকর্ডটি ছিল ১৮৫ রানের।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
