নতুন ১১ বই ও উপস্থাপনা নিয়ে ইকবাল খন্দকার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক ইকবাল খন্দকারের লেখা নতুন ১১টি বই। বইগুলো হলো- তালাকপ্রাপ্তা, তোমার জন্য প্রার্থনা, সুইসাইড রুম, একচোখা গোয়েন্দা, নাইট গ্যাং, কঙ্কাল বাড়ি, মধ্যরাতের প্রেতাত্মা, রাক্ষুসে দোলনা, বুলেট আতঙ্ক, রমরমা হাসি ও কফিন রহস্য। বড়দের উপযোগী উপন্যাস ‘তালাকপ্রাপ্তা’ বইটি প্রকাশ করেছে বর্ষা দুপুর। প্রেমের উপন্যাস ‘তোমার জন্য প্রার্থনা’ প্রকাশ করেছে তাম্রলিপি। বড়দের উপযোগী ছোটগল্পের বই ‘সুইসাইড রুম’ প্রকাশ করেছে মেধা পাবলিকেশন্স।

কিশোর থ্রিলার উপন্যাস ‘নাইট গ্যাং’ এর প্রকাশক অনিন্দ্য প্রকাশ। কিশোর রহস্য উপন্যাস ‘কঙ্কাল বাড়ি’ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। ভৌতিক উপন্যাস ‘রাক্ষুসে দোলনা’ প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। রম্যগল্পের বই ‘রমরমা হাসি প্রকাশ করেছে শব্দশিল্প। কিশোর থ্রিলার উপন্যাস ‘বুলেট আতঙ্ক’ প্রকাশ করেছে জয়তী।

আরো পড়ুন: অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

গোয়েন্দা উপন্যাস ‘একচোখা গোয়েন্দা’, ভৌতিক উপন্যাস ‘মধ্যরাতের প্রেতাত্মা’ এবং রহস্য উপন্যাস ‘কফিন রহস্য’- কিশোরদের উপযোগী এই বই তিনটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।

উল্লেখ্য, এ পর্যন্ত ইকবাল খন্দকারের লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৩টি। লেখালেখির পাশাপাশি তিনি উপস্থাপনা করছেন নিয়মিত। তার উপস্থাপনায় অমর একুশে গ্রন্থমেলা নিয়ে ‘কথাপ্রকাশ বই নবান্ন’ নামের অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

ইত্তেফাক/বিএএফ