‘দেশ আজ কলঙ্ক মুক্ত হচ্ছে’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১১:৪৭

প্রায় অর্ধ শতাব্দী পর দেশ আজ কলঙ্ক মুক্ত হচ্ছে। টরন্টোর হিলটপ কমিনিউটি সেন্টারে স্থানীয় প্রজন্ম ’৭১ আয়োজিত এক মত বিনিময় অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর গতকাল বুধবার বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে এই কথা বলেন।
এছাড়াও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিসহ নানা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচারের বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরও বলেন, আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি, এ ব্যাপারে সরকারের সাথে জামায়াতের কোনো আঁতাত নেই।
উক্ত অনুষ্ঠান ছাড়াও টরন্টোতে সফররত শাহীন রেজা নূর আরো বেশ ক’টি অনুষ্ঠানে অংশ নেন।