১। কত সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়।
২। কিসের কারণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি প্রদেশ করা হয়?
উত্তর: ধর্মীয়
৩। হাত বদল হয়ে পূর্ব বাংলার জনগণ আবার নতুন আরেকটি ভিনদেশি দ্বারা চালিত হতে থাকে,কাদের হাতে?
উত্তর: পাকিস্তানি শাসকের হাতে।
৪। কত সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালে।
৫। কিসের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি?
উত্তর: আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে।
৬। কত সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭০ সালে।
৭। বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্থানি সামরিক জান্তা কী শুরু করে?
উত্তর: ষড়যন্ত্র।
৮। ১৯৭১ সালে মার্চের শুরুতে কী শুরু হয়?
উত্তর: অসহযোগ আন্দোলন।
৯। কত তারিখে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন?
উত্তর: ৭ই মার্চ।
১০। পাকিস্তানি সামরিক ২৫ শে মার্চ কী শুরু করে?
উত্তর: গণহত্যা।
১১। ২৬ শে মার্চ কার ঘোষণার মাধ্যমে বাঙালি প্রতিরোধ শুরু হয়?
উত্তর: বঙ্গবন্ধুর।
১২। কার নির্দেশনায় ১৬ই ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে?
উত্তর: মুজিবনগর সরকার।
১৩।। কার জন্য ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু হয়?
উত্তর: জুলফিকার আলী ভুট্টো ।
১৪। ক্ষমতা হস্তান্তরের দাবীতে কাদের কর্মসূচিতে জনগণ স্বত:স্ফুর্ত অংশ নেয়?
উত্তর: আওয়ামী লীগ।
১৫। কাদের ভূমিকা ছিল অগ্রণী?
উত্তর: ছাত্রদের।
১৬। আওয়ামী লীগ কত মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়?
উত্তর: ২ ও ৩রা মার্চ।
১৭। পতাকা আমাদের কিসের প্রেরণা ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের।
১৮। ৩ রা মার্চ কী শুরু হয়?
উত্তর: সর্বাত্মক অসহযোগ আন্দোলন।
