চাকাভাকে ফেরালেন শফিউল

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ১৫:১৪
 
বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচে অর্ধশত করা চাকাভাকে (৬৫) সাজঘরে ফেরালেন শফিউল ইসলাম। চা পানের বিরতিতে যাওয়ার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ৩৩০ রান। ক্রিজে আছেন চিগুম্বুরা (৭৩) ও মুতুম্বামি (৫)।
দিনের শুরুতে দলীয় ১ উইকেটে ১১৩ রান নিয়ে খেলতে নামে জিম্বাবুয়ে। সিকান্দার রাজ ও মাসাকাদজার প্রতিরোধে প্রথম আঘাত হানেন শফিউল ইসলাম। ৮১ রান করা মাসাকাদজাকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তিনি। এরপর দলীয় ১৭২ রানের মাথায় টেইলর (১) জুবায়েরের বলে ও তাইজুলের ক্যাচে আউট হন তিনি। মাত্র এক বল ব্যবধানে ফেরেন সিকান্দার রাজাও (৮২)। জুবায়েরের বলে ও মাহমুদুল্লাহর ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। মধ্যা‎হ্ন বিরতি থেকে ফিরে জুবায়েরের বোল্ডের শিকার হন এরভান (১৪)। এরপর চাকাভা ও চিগুম্বুরা বেশ কিছুটা সময়ের জন্য প্রতিরোধ গড়ে তুললেও শফিউলের বলে এলবিডব্লিউ হন চাকাভা।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তামিম-ইমরুলের শতকে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৫০৩ রান।