ঢাকার ফার্মগেট এলাকা থেকে ভুয়া সচিব ও তিন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- ভুয়া সচিব লিয়াকত আলী (৫২) ও তার তিন সহযোগী আল আমিন, মাসুদ পারভেজ ও মিজানুর রহমান।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, চাকরি দেয়ার নাম করে তারা বিভিন্ন জনের কাছ থেকে সচিব পরিচয় দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ অভিযোগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফার্মগেটের হলিক্রস স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
