কালারলেস সুকুরু তাযাকি
অ্যান্ড হিজ ইয়ার্স অফ পিলগ্রিমেজ
হারুকি মুরাকামি
অনুবাদ : সালমান হক
প্রতীক প্রকাশনা সংস্থা
প্রচ্ছদ ও অলঙ্করণ : কৌশিক জামান। মূল্য : ৩৫০ টাকা
হারুকি মুরাকামি উত্তর আধুনিক সাহিত্যের একজন অন্যতম প্রভাবশালী লেখক। তাঁর কথাসাহিত্য তাঁকে জাপান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচকদের প্রশংসা ও পুরস্কার এনে দিয়েছে। মৌলিক রচনার পাশাপাশি বিখ্যাত সব উপন্যাস জাপানিজ ভাষায় অনুবাদও করেছেন তিনি। মুরাকামির রচনা মানেই বিষাদের সাতকাহন। কাফকার রচনায় যেভাবে একাকিত্বের উন্মাদনা, শূন্যতাবোধ প্রাধান্য পেয়েছে, অনেক সমালোচকই মুরাকামির উপন্যাস ও গল্পগুলোতে তার ছায়া খুঁজে পান। মুরাকামির রচনাগুলোয় বারবার ঘুরেফিরে আসে বিভিন্ন ধরনের সংগীত ও সংগীত বিষয়ক আলাপচারিতা। তাঁর এই তেরোতম উপন্যাসটিও তার ব্যতিক্রম নয়। প্রকাশের প্রথম মাসেই বিক্রি হয় ১০ লাখ কপি আর প্রকাশের নির্ধারিত তারিখের আগেই ছাপা হয় ৪ লাখ ৫০ হাজার কপি।
