রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার রাতে বনশ্রী, গুলশান ও উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে নাইজেরিয়ার ২১ জন, শ্রীলঙ্কার চারজন, উগান্ডার তিনজন এবং অন্যান্য দেশের আরো তিন নাগরিক রয়েছেন বলে মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।
